
মোঃ মোবারক হোসেন
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কয়েক মিনিটের ঝড়েই উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে প্রায় ৭ হেক্টর কলাবাগান ক্ষতির মুখে পড়েছে।
সোমবার ৯ নভেম্বর বিকেলে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর,কেরানীনগর, নিশ্চিন্তপুর, র্তিবাসদী,হরিনারায়ণপুর এলাকায় ঝড়টি আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে অনেক কলাগাছ ভেঙে মাটিতে পড়ে যায়। কোথাও কোথাও গাছ উপড়ে যাওয়ায় কৃষকেরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বিকেলের দিকে বৃষ্টিতে হঠাৎ বাতাসের গতি বাড়তে শুরু করে। একপর্যায়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন এলাকার কৃষিজমিতে থাকা কলা গাছ ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্তের খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কৃষকদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এরইমধ্যো তালিকা প্রণয়নের কাজ চলছে।আশা করছি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পাঠানো হবে।
এছাড়া এসময় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফারুক আকন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ,এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

