
মোঃ তারেক মিয়া
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওর ও নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধিগণ আজ ১০ই নভেম্বর, রোজ মঙ্গলবার দুপুর ১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওবায়দুল হক মহাদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাওর ও নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধিগণ হাওরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
শাল্লা উপজেলার হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মোঃ ইমামুল হক বলেন হাওরে আগাম পানি শুকিয়ে শাল্লা উপজেলার কৃষকেরা বিপাকে পড়েছেন। কিছু জায়গায় অপরিকল্পিত ভাবে বাধঁ কেটে মাছ ধরা হচ্ছে। এতে হাওরের পানি আরো দ্রুত শুকিয়ে যাচ্ছে। ঐ সকল জায়গা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবগত করেন। সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া বলেন, আমরা পরিদর্শন করে দেখতে পেয়েছি কিছু পিআইসি বাঁধ কেটেও হাওরের পানি নিষ্কাশন করে দিচ্ছে প্রভাবশালী কিছু লোক। তিনি আরো বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার ওবায়দুল হক উনার সাথে আমরা কথা বলেছি শাল্লা উপজেলা যেখানে বাধেঁর প্রয়োজন নেই সেই বাধঁ গুলো চিহ্নিত করা। তাছাড়া কিছু জায়গা পিআইসি বাধঁ কেটে দিচ্ছে দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন । মোঃ তারেক মিয়া বলেন আমরা সব সময় হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি আপনাদের পাশে থাকবো। যে কোন প্রয়োজনে আপনারা আমাদেরকে অবগত করবেন। কৃষকদের স্বার্থে যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনারা কৃষকদের সহযোগিতা করবেন। হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন বলেন, আমাদের হাওর অঞ্চলে বিভিন্ন স্থানে সুইচগেট দেওয়া প্রয়োজন। কৃষক যে সময় মনে করবে পানি জমা রাখা প্রয়োজন সেই সময় সুইচ গেট বন্ধ থাকবে।আবার যখন কৃষকের মনে করবে পানি নিষ্কাশন প্রয়োজন তখন সুইস গেইট খুলে দেওয়া হবে।এতে আমাদের হাওর এলাকার কৃষক অনেক উপকৃত হবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা সবসময় কৃষকের সাথে আছি। প্রয়োজন আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে কাজ করলে কৃষকরা উপকৃত হবে। আপনাদের কে সাথে নিয়ে আমরা কাজ করব।

