
মোঃ মোবারক হোসেন
স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বাদ মাগরিব দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং অন্যান্য অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তির জন্যও প্রার্থনা করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর রথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাসুদ।

