আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে জেলা ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়, এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান ছাদী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা’দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল আবরার, বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর ও কেন্দ্রীয় সহ-ওলামা কল্যাণ সম্পাদক মুফতি মিজানুর রহমান বোখারী।

নবগঠিত কমিটিতে সভাপতি মাওলানা লোকমান ছাদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মুফতি মহসিন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মুসা সা’দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান কোরাইশিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদসহ বিভিন্ন সম্পাদকীয় পদে জেলার বিশিষ্ট আলেম-উলামাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নবীন-প্রবীণ আলেম-উলামারা অংশগ্রহণ করেন। বক্তারা দ্বীনি ঐক্য, আলেম-উলামাদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলার আলেম-উলামাদের ঐক্য সুদৃঢ় করা এবং দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।