বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার ২৫ শে নভেম্বর আসন্ন ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেয়, মিজানুর রহমান ( একাডেমী সুপার ভাইজার) , উত্তম কুমার দাস ( সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি) , বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডাঃ আব্দুল্লাহ্ আল সাফি (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , মোঃ ফাইজুর রাজ্জাক ( উপজেলা প্রকৌশলী) , সাবরিনা জান্নাত (ব্রাক কিশোরগঞ্জ) , মোঃ মশিউর রহমান (সহকারী শিক্ষক হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়) , প্রমুখ।

প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।