মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

এবারের প্রতিপাদ্য ছিল রপ্তানি মুখি প্রাণী সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ “

কুড়িগ্রাম জেলার রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বরে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলো চনা সভার কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন: রৌমারী উপজেলা প্রাণী সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রুবেল হোসাইন ভেটেনারি সার্জন, রৌমারী উপজেলা জামায়াত ইসলামীর আমির হায়দার আলী, রৌমারী উপজেলা পি আই শামসুদ্দিন, এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।