মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের প্রত্যাশায় শুরু হলো সরকারি সংগ্রহ কার্যক্রম। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৮ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্যগুদাম এলএসডি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনা আক্তার,কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী,পিআইও বেগম শাহীন,খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এবং যুবদলের নেতা ওয়াহিদুজ্জামান মিঠুন। 

সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ যেন প্রকৃত কৃষকের হাতেই পৌঁছায়,কোনো মধ্যস্বত্বভোগী কিংবা অনিয়মের কারণে যেন কৃষক তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের।