মোঃ শাহাদাত হোসাইন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বার্ষিক পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদে সাউথখালী ইউনিয়ন সিএসও এর আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশ এর এনাবেল প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা অংশ নেন।

এ সময় আগামী এক বছরে ইউনিয়নটির ৯ টি ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়াস করা হয়।