সম্পাদক
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন কৃর্ত্তিখোলা গ্রামের ঐতিহাসিক আইডিয়াল ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়।
উক্ত খেলায় সভাপতি হিসাবে ছিলেন মোঃ ইয়াছিন মোল্লা ( সভাপতি,৬নং বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগ) উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃআব্দুল মমিন মন্ডল (মাননীয় জাতীয় সংসদ সদস্য-৬৬ সিরাজগঞ্জ-৫) সন্মানিত অতিথি হিসাবে ছিলেন ইন্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম (সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি) এবং সেলিম রেজা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ ইউসুফ আলী শেখ ( উপজেলা ভাইস চেয়ারম্যান) ।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন মোঃ ইসমাঈল সরকার ( বেলকুচি উপজেলা ছাত্রলীগ ) উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন এক প্রান্তে ছিলেন মামুদপুর ক্রিকেট একাদশ এবং অন্য প্রান্তে ছিলেন দৈলুয়া ক্রিকেট একাদশ দুটি দলের মধ্যে অনেক টা আনন্দ মূহুর্তে নিয়ে গ্রামের সকল শ্রেনীর মানুষ উৎফল্য অনুভূতি মধ্যে দিয়ে খেলাটি উপভোগ করেন এবং উক্ত ফাইনাল খেলায় জয় লাভ করেন দৈলুয়া ক্রিকেট একাদশ , পরে খেলোয়াড়েরা আনন্দ উৎসাহর মধ্যে দিয়ে খেলার মাঠ ত্যগ করেন।

