সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৯ সেপ্টেম্বর শেষ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় হতে একটি রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে বিএনপি, জামাত, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি,দেশ বিরোধী যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে।সমাবেশে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুব’লীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মহন্ত, স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুগ্ন আহবায়ক একরামুল হক, সহ-যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমসহ আর অনেকে। এ সময় বক্তারা, ফুলবাড়ীতে জামাত-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি প্রদান করেন।