ওমর ফারুক
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এর আয়োজনে নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডঃ কাজী নাজমুল ইসলাম’কে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এর পক্ষ হতে সংবর্ধনা জানানো হয়।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন অনুষ্ঠানে ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ও সভাপতি, নকশিস এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন,আলহাজ্ব মনজুর এলাহী, সাবেক নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি, নির্বাহী কমিটি, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান, সভাপতি নরসিংদী প্রেসক্লাব,মোঃ তোফাজ্জল হোসেন
সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস),মোঃ আবদুল আজিজ, সভাপতি, নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতি।
পরবর্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ ছাত্রদের অংশ গ্রহনের টিম NiC মিনি বার ফুটবল লীগ -২০২২ এর পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অভিভাবক,শিক্ষক,শিক্ষকা, ছাত্র-ছাত্রী,সুশীল সমাজ,সাংবাদিক ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।

