সম্পাদক
নিউজ ডেস্কঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মানসূচক অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদপত্র পেয়েছে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে এ সনদ গ্রহণ করেন ফেয়ার ইলেকট্রনিক্স ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
এতে ফেয়ার ইলেক্ট্রনিক্সসহ ৯টি প্রতিষ্ঠানকে এনবিআর এর কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা অধিদপ্তরের এইও সনদ দেওয়া হয়।
সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলো তাদের আমদানি করা পণ্য সহজেই বন্দর থেকে খালাস করে নিজস্ব কারখানায় নেওয়াসহ ১০ ধরণের সুবিধা পাবে। প্রতিষ্ঠানগুলো কাস্টমস হাউসের পরিবর্তে নিজস্ব আঙিনায় পণ্যের চালানের কায়িক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে। এছাড়া এন্ট্রি দাখিলসহ শুল্কায়নের কাজ শেষ করতে পারবে বন্দরে পণ্য আসার আগেই।
ফেয়ার গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং বিভাগে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী, শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় ইস্পাত ও প্রকৌশল ক্যাটাগরিতে দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে ফেয়ার ইলেক্ট্রনিক্সকে প্রথম স্থান অর্জন ও হাই-টেক শিল্প ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে প্রথম হয়ে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরষ্কার করায় এ সনদ দেওয়া হয়। শুধু তাই নয়, কমপক্ষে পাঁচ বছর ব্যবসা পরিচালনা এবং নিয়মিত শুল্ক, ভ্যাট ও আয়কর প্রদানসহ বিভিন্ন শর্ত পূরণের কারণেও এইও সনদপত্র দেওয়া হয়েছে।

