সম্পাদক
নিউজ ডেস্ক :
গুলমার্গের কাছে স্কি করতে গিয়েছিলেন পোল্যান্ডের দুই পর্যটক। হঠাৎ সেখানে তুষারঝড় আসে। দুজনে বরফে চাপা পড়ে যান।
পুলিশ জানিয়েছে, সেখানে আরো বিদেশি ছিলেন। তুষারঝড়ের পরে ১৯ জন বিদেশি ও দুই জন স্থানীয় মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মৃত দুইজনকে প্রাথমিকভাবে উদ্ধার করা যায়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জালে অত্যন্ত জনপ্রিয় পর্যটকস্থল হলো গুলমার্গ। সারা বছরই এখানে পর্যটক যান।ভারত-পাক সীমান্তের কাছের এলাকা গুলমার্গ। তাই এখানে প্রচুর সেনা মোতায়েন করা আছে।এই অঞ্চলে তুষারঝড় হয়। বিবাদিত সীমান্তের দুই পারে থাকা ভারত ও পাকিস্তানের সেনারাও এর জন্য বেকায়দায় পড়ে।
২০১৭ সালে গুলমার্গে প্রশিক্ষণ নেয়ার সময় তুষারঝড়ে ১৭ জন ভারতীয় সেনা জওয়ান মারা যান।
খবর:রয়টার্স

