সম্পাদক

স্টাফ রিপোর্টার:

আজ (২রা ফেব্রুয়ারী) দুপুর ১২টায় সোনাহাট কলেজ মোড়ে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই মাষ্টার ও আবিয়াজ আহমেদের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় নিরাপদ সড়ক চাই আন্দোলন অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনকারীরা ট্রাক থামিয়ে সোনাহাট ব্রীজ থেকে স্থলবন্দর পর্যন্ত গাড়ির গতি কম রাখার অনুরোধ করেন এবং না মানলে পরবর্তিতে গাড়ি চলাচল বন্ধ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।

মোঃ আব্দুল হাই মাষ্টার ও আবিয়াজ আহমেদ-সহ অনেকে বক্তব্য দেন, এসময় তারা বিগতে দিনে দূর্ঘটনায় যারা মারা গেছেন তা ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানোর কারনেই হয়েছে বলে অভিযোগ করেন।

তারা আরো বলেন, এত দূর্ঘটনা ঘটার পরেও প্রশাসন এব্যাপারে কোনপ্রকার পদক্ষেপ গ্রহন করেনি, যা আপসোস ও পরতাপের বিষয়।

কারণ হিসেবে তারা বলেন, যে গাড়িগুলো এক্সিডেন্টের সাথে জড়িত সে গাড়িগুলো চালিয়েছে হেলপার অথবা অদক্ষ কোনো ড্রাইভার। যদি প্রশাসন একটু এদিকে সুনজর দিতো তাহলে হয়তোবা কোনো মায়ের বুক খালি হতো না।

এসময় তারা সোনাহাট স্থল বন্দর নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে বিভিন্ন দাবি পেশ করেন তন্মধ্যে অন্যতম হলো-

*সোনাহাটে পুলিশ চেকপোস্ট দিতে হবে,
**রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায় মাঝে মধ্যেই ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালোনোর কারণে দূর্ঘটনা ঘটে থাকে গত ৩০ ফেব্রুয়ারিতেও এক ট্রাকের ধাক্কায় জীবন দিতে হয় এক মিশুক ড্রাইভারকে। যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন।