ওমর ফারুক


স্টাফ রিপোর্টার:

ভাঙ্গা থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে স্বপ্নের ট্রেন যাত্রা শুরু হয়। পরীক্ষামূলক ভাবে ট্রেন পদ্মা সেতু মাওয়া ঢাকা রেল শুভ উদ্বোধন করেন মঙ্গবার ৪ ই এপ্রিল সকাল সাড়ে বারোটার দিকে ভাঙ্গা থেকে ঢাকা উদ্দেশ্যে ট্রেনটি পরীক্ষামূলক ভাবে স্বপ্নের পদ্মা সেতু উপর দিয়ে যাওয়া-আসা সংযোগটি আজ শুভ উদ্বোধন করেন। এর উপলক্ষে সকাল থেকে ভাঙ্গা রেল স্টেশনকে সুন্দরভাবে সাজানো সহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্বপ্নের পদ্মা সেতু যাত্রায় ট্রেনের প্রথম যাত্রী হিসেবে পার হয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এই রেল যাত্রা উপলক্ষে পদ্মা সেতুর জাজিরা মাঝামাঝি গিয়ে আতশবাজি ফাটিয়ে আনন্দ উচ্ছ্বাস করেন।

রেলমন্ত্রী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তার স্বপ্ন একটা একটা করে বাস্তবায়ন করে যাচ্ছে তারই অংশ হিসেবে আজ ট্রায়াল ট্রেন চলছে।আগামী সেপ্টেম্বরে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করবে এবং সে অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও ভাঙ্গা থানার ইনচার্জ অফিসার জিয়ারুল ইসলাম বলেন, স্বপ্নের পদ্মা সেতু পার হওয়ার সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম লিটন চৌধুরী ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন সহ প্রশাসনের কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তারা ট্রেনে থাকবেন।