সম্পাদক
নিজস্ব প্রতিবেদকঃ
স্মার্টফোনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমাবেন নাকি বাড়িয়ে রাখবেন, এ নিয়ে অনেকেই চিন্তায় পরে যান। আর তাই ফোনের উজ্জলতা কেউ বাড়িয়ে রাখেন আবার কেউ একেবারেই কমিয়ে রাখেন।
তবে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত এ নিয়ে কোনো মতামত দিতে পারেননি। কারণ ফোনের উজ্জ্বলতা সেট করার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। এটি পুরোপুরি ভাবে নির্ভর করে ব্যবহারকারীর ওপর। তবে একটা ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে যে, অন্ধকারে ফোন ব্যবহারের সময় যেন ফোনের উজ্জ্বলতা অবশ্যই বাড়ানো থাকে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ফোনের উজ্জ্বলতা সবসময় আশেপাশের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করা উচিত। অর্থাৎ বাইরে বের হলে উজ্জ্বলতা বেশি, ঘরে থাকলে উজ্জ্বলতা কম দেওয়া উচিত।
এ ছাড়াও চোখের ভালোর জন্য ফোনের উজ্জ্বলতা ৫০ শতাংশের মধ্যে রাখতে পারেন। নতুন স্মার্টফোনগুলোতে অটো মোড ফিচার রয়েছে। যা ব্যবহার করেও উজ্জ্বলতা ঠিক রাখতে পারেন। এই ফিচার ব্যবহার করলে চারপাশের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্টফোনের উজ্জ্বলতা সক্রিয়ভাবে পরিবর্তন হবে।

