সম্পাদক

নিউজ ডেস্কঃ

দীর্ঘ নয় বছর পর রাশিয়ায় ফের আলু রপ্তানি শুরু হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে এ সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও রাশিয়ার পক্ষে ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া এই চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, রাশিয়া আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ বছর খুব বেশি না হলেও, আগামী বছরে দেড় থেকে দুই লাখ টন আলু রপ্তানি হবে।

এর আগে, আলুতে ক্ষতিকর ব্রাউনরট রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় ২০১৪ সাল থেকে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।