সম্পাদক
নিউজ ডেস্ক:
গাজা ভূখণ্ডের দক্ষিণে হামাদ রেসিডেন্সিয়াল সিটির একটি বাড়ির পাঁচতলায় আক্রমণ করে ইসরায়েলের যুদ্ধবিমান। সেই হামলায় ফিলিস্তিনি মিসাইল কমান্ডার নিহত হন।বুধবার গাজা থেকে ইসরেয়েলকে লক্ষ্য করে ৪৬০টিরও বেশি রকেট ছোড়া হয় বলে বিবিসি জানিয়েছে। এর ফলে প্রচুর ইসরায়েলি নিরাপদ আস্তানায় যাওয়ার জন্য ছোটেন। বেশ কয়েকজন আহত হন।এরপরই ইসরায়েলের সেনা গাজায় ১৩০টি জায়গায় আক্রমণ করেছে। প্রতিটি জায়গাই সন্ত্রাসবাদীদের আস্তানা বলে তাদের দাবি।
সংবাদসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় মোট ২৩ জন মারা গেছেন। এর মধ্যে তিনজন ইসলামিক জিহাদের কম্যান্ডার আছে।
ফিলিস্তিন ইসলামিক জেহাদ(পিআইজে)-র তরফে জানানো হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের মিসাইল কম্যান্ডার আলি হাসান ঘালি ওরফে আবু মুহাম্মদ মারা গেছেন। হামাসের পর পিআইজে হলো গাজায় ফিলিস্তিনের সবচেয়ে বড় সংগঠন।
ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, রকেট হামলার পিছনে যারা ছিল, তাদেরই আক্রমণ করা হয়েছে এবং তিনজন কম্যান্ডার মারা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি।

