সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে (১৩ মে) রাত আনুমানিক ২২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর গামী সড়কে সন্তোষপুর ইউনিয়নের বড় বিন্যাবাড়ী মৌজা দক্ষিণ পাশে পাকা রাস্তার কালভার্ট ব্রিজের উপর থেকে কুখ্যাত মাদক কারবারি আয়নাল হক (৩০) ও আব্দুল জলিল (৪৮) দ্বয়কে ২ টি মোটরসাইকেলের সিটের নিচে এবং টেংকিতে বিশেষ কায়দায় ফিটিং করা ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।