সম্পাদক
হিরন মিয়া,কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অবিরাম ছুটে চলছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান।
মঙ্গলবার সকালে রোটারিয়ান নাজমুল হাসান ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ফরমায়েসী সাজা বাতিলসহ যুবদলের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।এবং মঙ্গলবার (৬ জুন) বিকেলে বিএনপি নেতা নাজমুল হাসান সদ্য কারামুক্ত আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদকে ফুলেল শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে নেত্রকোনা জেলা কারাগারের সামনে ছুটে যান। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে নের্তৃত্ব দিয়ে এরইমধ্যে দলটির সাধারণ কর্মীদের কাছে প্রিয় নেতা হয়ে উঠেছেন।
উল্লেখ্য, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃতি সন্তান রোটারিয়ান এম নাজমুল হাসান ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন। এ অবস্থায় দীর্ঘদিন যাবত তিনি নেত্রকোনা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠ কাজ করে আসছেন।

