সম্পাদক
মোঃ শাহাদাত হোসাইন, শরনখোলা (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলার র মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শামিম মুন্সির সভাপতিত্বে এবং হাসানুজ্জামান জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক তালুকদার, সহ-সভাপতি লিটন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ মোল্লা দোলন, পৌর যুবলীগের আহবায়ক হুমায়ুর কবির পলি, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন খোকন, ওয়াদুদ আকন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে এ সভার আয়োজন করা হয়।

