সম্পাদক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগ‌ঞ্জে ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর চামড়া সঠিক ভাবে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানায় বিনামূল্যে ৭৫০ কে‌জি লবন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

র‌বিবার (২৫ জুন) বিকাল ৩ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহমেদ ,বিসিকের জেলা শিল্পকর্মকর্তা শ্রী জয় প্রকাশ, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন প্রমুখ।

বিনামূল্যে লবন ও লিফলেট বিতরণ অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তব্যে বলেন, চামড়াদেশের অতিমূল্যবান জাতীয় সম্পদ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। আমাদের এই জাতীয় মূল্যবান সম্পদকে সঠিক ভাবে সংরক্ষণে সকলেরই সচেতনতা বৃদ্ধি করার উদ্দ্যোগী ভূমিকা রাখতে হবে । বিশেষ করে কোরবানীর সময় কোরবানীর পশুর চামড়া যেন নষ্ট না হয় তার সঠিক প্রক্রিয়াকরণ পদ্ধতি অত্যন্ত গুরত্ব সহকারে জেনে সংরক্ষিত করতে হবে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন( বিসিক) জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেটসহ নানামূখি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত চামড়া শিল্পের কাঁচামাল যে চামড়া তা সঠিক প্রক্রিয়াকরণ পদ্ধতি সংরক্ষণ করে চামড়ায় উৎপাদিত পণ্য তৈরি করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সকালেই সচেষ্ট হবো।

সিরাজগঞ্জ সদর পৌরসভা মালশাপাড়া কবরস্থান , রেলওয়ে কওয়ামী , দত্তবাড়ি,বাগবাটি, আলিপুর ও বনবাড়িয়া কবরস্থান লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানায় আসন্ন পবিত্র ঈদ উল আযহার কোরবানীর পশুর চামড়া সঠিক সংরক্ষণের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বিনামূল্যে লবন ও সঠিকভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণে বিসিক কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । মাওঃ আব্দুল্লাহ, আব্দুল লতিফ,নরুল ইসলামসহ অন্যান্য মার্দ্রাসার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।