সম্পাদক
নিউজ ডেস্ক:
তুরস্কের ইস্তাম্বুলে রোববার এলজিবিটিকিউ গোষ্ঠীভুক্ত মানুষেরা ইস্তাম্বুলে একত্রিত হন। তার একটি মিছিল করবেন বলে ঠিক ছিল। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে মিছিল করতে গেলে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ৪০জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজনের মাথায় গভীর চোট আছে বলে বিক্ষোভকারীদের দাবি।
তুরস্কের সরকার সমকামিতার বিরোধী। এলজিবিটিকিউ আন্দোলনকে তারা গুরুত্ব দেয় না। সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রেচেপ তাইয়েপ এর্দোয়ান। নির্বাচনী প্রচারে তিনি সরাসরি এলজিবিটিকিউ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন। এর্দোয়ানের বক্তব্য, এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা পরিবারের কাঠামোকে ভেঙে দিচ্ছে। প্রাচীন সংস্কার, মূল্যবোধকে নষ্ট করছে।
স্বাভাবিকভাবেই এর্দোয়ানেরএই অভিমতের সঙ্গে সহমত নন এলজিবিটিকিউ গোষ্ঠী এবং আন্দোলনকারীরা। তারা দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকারের লড়াই চালাচ্ছেন তুরস্কে। সেই আন্দোলনের সূত্র ধরেই রোববার ইস্তাম্বুলে একত্রিত হয়েছিলেন তারা। লক্ষ্য ছিল একটি মিছিলের আয়োজন করা। বস্তুত, জুন প্রাইড মাস হিসেবে ধরা হয়। গোটা বিশ্বেই বিভিন্ন শহরে প্রাইড মার্চ হচ্ছে। কিন্তু ইস্তাম্বুলে প্রাইড মার্চের আয়োজন শেষপর্যন্ত ভেস্তে যায়। পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে আয়োজনকদের উপর। তখনই একজন আহত হন। আটক ৪০ জনকে কবে ছাড়া হবে, তা স্পষ্ট নয়। খবর: ডিডব্লিউ, রয়টার্স, এএফপি

