ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মরণাপন্ন নরসুন্দা নদীর পাড় ঘেসা লেকপাড়টি দিন দিন বেহায়াপনা আর অশ্লীলতা আর মাদক সেবনের কারখানা হয়ে উঠেছে। শহরের প্রবীণ লোকেরা নিয়মিত লেকপার দিয়ে মর্নিং ওয়ার্কে বের হয়,বতর্মানে তারা লেকপার দিয়ে চলাফেরা করতে ইতস্থতাবোধ করেন।শহরের অধিকাংশ মানুষেই কিছুটা এড়িয়ে চলেন লেকপারটি। দিন দিন গুরুদয়াল সরকারি কলেজের পাশের লেকপার এলাকা টি মাদকসেবীদের আখড়া,সন্ধার পর তরুন তরুনীদের অবাধে মেলামেশা এবং ছিনতাইয়ের অভয়ারন্যে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা যায়,সন্ধার পর এমনকি দিনের বেলায় ও মাদকসেবীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মুক্তমঞ্চ এবং ওয়াচ টাওয়ার এর আশে পাশের বিভিন্ন জায়গায় বসে মাদক গ্রহন করছে।কোন মেয়ে কে পেলেই তারা অশ্লীলভাবে টিজিং করছে।মাদকসেবী এবং মাদকসেবী ছাড়াও অনেকে কথিত মেয়ে বান্ধবী নিয়ে এসে দিনের বেলা ও রাতের আধারে বসে অশ্লীলতায় মেতে উঠছে।মাদকসেবীদের গ্রুপ গুলোই আবার লেকপাড় এলাকায় অপরিচিত কাওকে দেখলেই ছুরি,চাপাতি নিয়ে ভয়ে দেখিয়ে ছিনতাই করে।যারা সেচ্ছায় দিতে না চায় তাদের উপর হামলা এবং মারধর করে বলে জানা যায়।পরিবার নিয়ে ঘুরতে এসে অনেকেই এরকম ভাবে সর্বস্ব খুইয়েছেন বলেও জানা যায়।উকিল পাড়া এলাকার আরমান চৌধুরী বলেন,আমি বোন নিয়ে ঘুরতে এসেছিলাম কয়েকদিন আগে মাদকসেবী দের একটি গ্রুপ আমার বোনকে দেখে বাজে মন্তব্য করে।এতে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারতে আসে ওরা।প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যাবস্থা গ্রহন করে। কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়ন থেকে মুক্তমঞ্চ এবং ওয়াচটাওয়ার দেখতে আসা মো :মিজান বলেন,আমি গ্রাম থেকে ঘুরতে এসেছিলাম। কিন্তু ওয়াচটাওয়ার এর সামনের ব্রিজে আমাকে এবং আমার ছোট ভাই কে মারধর করে আমার মোবাইল ফোন এবং টাকা পয়সা নিয়ে গেছে।নীলগঞ্জ থেকে ঘুরতে আসা ইমরান হোসেন বলেন,আমি রমজান মাসে দুপুর বেলা ঘুরতে আসলে ওয়াচটাওয়ার এর সামনের ব্রিজে আমার মোবাইল আর টাকা পয়সা রেখে দেয় কয়েকজন ছেলে।আমি বাধা দিলে আমাকে অস্ত্র দেখিয়ে মারধোর করে।শোলাকিয়া এলাকার সোহাগ বলেন,আমি বন্ধুদের নিয়ে প্রায় সময় ই ওয়াচ টাওয়ার মুক্তমঞ্চ এলাকায় বিনোদনের জন্য যাই।কিন্তু বেশীর ভাগ সময়ই দেখা যায় মাদকসেবীরা মাদক গ্রহন করছে তা ছাড়া লেকপাড়ের পাশের ঝোপঝাড়ের আড়ালে তরুন তরুনীদের অশ্লীলতায় মেতে উঠতে ও দেখা যায়।যার ফলে আমরা পরিবার বা বন্ধুদের নিয়ে একটু স্বস্তির জন্য যেতে সংকোচ বোধ করি। জানা যায়,এখানে নিয়মিত কিশোর কিশোরীদের অশ্লীল আড্ডা অশালীন মেলামেশা ও নেশা দ্রব্রের আখড়া বসে। প্রকাশ্য দিবালোকে গাজা সেবন করতেও এখানে দেখা যায় তরুণদেরকে। হাটতে চলতে পাওয়া যায় ব্যবহারিত কনডম ও খোলা পেকেট। অথচ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই যায়গাটিই হতে পারতো মানুষের হেঁটে চলার বিকল্পতম রাস্তা। বার্ধক্য জনিত কারণে কিংবা বিভিন্ন বয়সের মানুষ যারা কলেস্টোরেল হাই প্রেসার ব্লাড সুগার কিংবা অতিরিক্ত স্থূলতায় ভোগছেন কিংবা সকাল বিকাল যারা নিয়মিত মর্নিং ওয়ার্ক করেন তাদের জগিংয়ের জন্য উত্তম যায়গা বলে বিবেচিত হতো নরসুন্দার লেকপার। শহরের বাসিন্দাদের দাবি,প্রশাসন যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় তাহলে হয়তো নরসুন্দা লেকপার অশ্লীলতা মুক্ত হবে,আবার ফিরবে এর শালিনতা। নরসুন্দা নদীর পারের মুক্ত বাতাস নিতে পারবে সবাই। এতে উপকৃত হবে শহরে বসবাসরত হাজারো মানুষ।

