ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়িয়া (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পশ্চিম রাবাইতারী ডিজিটাল মোড় জামে মসজিদে একটি লাশ বহনকরা খাটিয়া বিতরণ করা হয়েছে।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার অর্থায়নে মানবাধিকার কর্মী ও সাংবাদিক আব্দুল্লাহ্ আল মামুনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বাদ আসর মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের উপস্থিতিতে হাফেজ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় মসজিদ কমিটির সভাপতি নুরুজ্জামান সরকারের হাতে লাশ বহনকারী খাটিয়াটি হস্তান্তর করা হয়।
পরে দানকারী ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। খাটিয়া পেয়ে মসজিদে মুসল্লিগন সহ এলাকাবাসী অনুভূতি প্রকাশ করেন।

