সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়িতে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা নিয়ে উপজেলার ফুলবাড়ী বাজার ও শাহবাজার হাটে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট সকাল সাড়ে দশটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী বাজার ও শাহ বাজারে যুবদের নেতৃত্বে বর্জ্য পরিষ্কার ও বর্জ্য রাখার নিদিষ্ট স্থানে বর্জ্য রাখা হয়েছে।

উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ ফুলবাড়ী শাখা, উপজেলার বিভিন্ন বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যুবদের নেতৃত্বে কাজগুলো করে থাকেন। পাশাপাশি প্লাস্টি ব্যবহার থেকেও সচেতনতামূলক কাজগুলো করে যাচ্ছেন। বর্জ পরিষ্কার নিষ্কাশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনা রশিদ হারুন।বিশেষ অতিথি হিসেবে লুৎফর রহমান রাফিন, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি ইন্সপিরেটর জিনাত রহমান মেলোডী প্রমূখ।