সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

৮ আগস্ট আগষ্ট রোজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম পুলিশ সুপার, ভোলা। এ সময় অস্বচ্ছল নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।