ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়িয়া
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে জেলা শাখা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে পল্লীবন্ধুর নিবেদিত প্রাণ, ত্যাগী ও যোগ্য নেতৃবৃন্দদেরকে পদ বঞ্চিত ও অন্ধকারে পকেট কমিটি প্রদান করে কুড়িগ্রাম জাতীয় পার্টিকে শক্তিহীন করা ষড়যন্ত্রকারীর মূল হোতা এমপি মোস্তাক ও মেজর সালামের কমিটিকে অবাঞ্ছিত কমিটি ঘোষণা করে।
আবার রাতের অন্ধকারে ফুলবাড়ী উপজেলায় আবার জেলা কমিটির নির্দেশে ৬১ সদস্য বিশিষ্ট পকেট কমিটি গঠন করে।
এরই আলোকে আজ শনিবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টার-এর নেতৃত্বে উপজেলার ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ থেকে ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির পদ বঞ্চিত নেতৃবৃন্দে আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। এসময় এমপি মোস্তাক ও মেজর সালামের ছবি ও ফেস্টুনকে পুড়িয়ে দেয় ।
এ সময় ফুলবাড়ী উপজেলার পদ বঞ্চিত ত্যাগী নেতৃবৃন্দ সহ জাতীয় পার্টির লোকজন ছিলেন।

