ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ২য় দিবসের অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর ২০২৩খ্রি. বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন পেকুয়া বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। “দরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা ক্বারী রবিউল্লাহ, “আল কুরআনের আলোকে মুমিনের গুণাবলী” বিষয়ে আলোচনা করেন চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, “সূরা কাউসারের তফসির ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম ইকরাম চেমন সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা আসহাব উদ্দিন মজিদী,“নবী করীম (সা.)-এর শমায়েল মোবারক” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আহমদুর রহমান নদভী।
ও পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শহিদুল হক হোছাইনি। কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ মুত্তাকি বিল্লাহ, যায়েদ বিন দেলোয়ার, মাওলানা ক্বারী সালাহ উদ্দিন।
না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবু হেলাল, হাফেজ মাওলানা মুহাম্মদ রুকন উদ্দীন, মুজতাহিদ হাসান আবরার, মুহাম্মদ সাকিব, হাফেজ মুহাম্মদ আবদুল গফুর।
বক্তারা বলেন, সত্যিকার মুমিন ইসলামকে পুরোপরি গ্রহণ করবে।
জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা করার জিহাদে শরীক হবে।মুমিন ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব ইসমাইল মানিক,আলহাজ্ব আবু তাহের, এম.মাহাবুবুল হক,খালেদ মাহমুদ,মাওলানা অলিউদ্দিন,সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক,সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, শাহজাদা তৈয়বুল হক বেদার,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক,শাহাজাদা মাওলানা মোহাম্মদ আনোয়ারুল্লাহ সুজাত,লোহাগড়া থানার এস আই মোহাম্মদ নুরুন নবী,মাওলানা আব্দুল মান্নান প্রমুখ

