ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমি সরকার ফাতেমার বিরুদ্ধে থানায় ভূমিদস্যুতার মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে ওমর ফারুক সরকারের নামে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমি সরকারের ননদ রোকসানা বেগম।
অভিযোগ সূত্রানুযায়ী, বিবাদীদের (সুমি ও তার ছেলে ফারুক) সাথে নরসিংদী শহরের উত্তর নাগরিয়াকান্দি এলাকার মৃত মফিজ উদ্দিন সরকারের মেয়ে রোকসানা বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সুমি সরকার ফাতেমা ও তার ছেলে ওমর ফারুক সরকার বিভিন্ন সময় জোরপূর্বক সাটির পাড়া মৌজাস্হিত উত্তর নাগরিয়াকান্দির আর.এস খতিয়ান -২৬০৩ দাগ নং-৪৮ এ আধা শতাংশ জমি দখলের পাঁয়তারা করে আসছিল।
এবং গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে সুমি সরকার ফাতেমা ও তার ছেলের নেতৃত্বে অজ্ঞাত নামা আরোও ৭/৮ জন লোক নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ঘরে তালা মারার চেষ্টা করে। এতে বাঁধা দেওয়ায় চেষ্টা করলে রোকসানাকে মারধর ও ঘর থেকে বের করে দেয়।
তবে সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে উক্ত এলাকায় কোনো রকম সংঘর্ষ কিংবা ঝগড়াঝাটির সৃষ্টি হয়নি, অভিযোগকারীনি রোকসানা বেগম সেদিন সকাল ১০টা ৬মিনিটে তার বাসা থেকে বের হয় এবং বাহিরে ময়লা ফেলে আবার সুস্থ-স্বাভাবিক ভাবেই তার বাসা বাড়িতে ফিরে যায়।
এবং বর্ণিত সময়ে ১নং বিবাদী নিজ ঘরে অবস্থান করছিলেন এবং ২নং বিবাদীও তার নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। যা পরবর্তীতে অকপটে শিকারও করেন রোকসানা বেগম।
নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতেমা বলেন, আমার শ্বাশুড়ি মারা যাবার আগে আমার ছেলেকে অভিযোগে উল্লেখিত জমিটুকু দিয়ে যায়, আর সেই জমি নিয়েই পারিবারিক কথা-কাটাকাটি হয় আরো অনেক দিন আগে।
যেহেতু আমরা একই পরিবারের সদস্য আমি ও আমার সন্তান কখনো এসব নিয়ে জোড়াজুড়ি করিনি, আর অভিযোগে উল্লেখিত দিনে তাদের সাথে কোনো রকম সংঘর্ষ কিংবা ঝগড়াঝাটি হয়নি।
তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার জন্যে এসব করছে। তারা সংবাদ সম্মেলন করেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আমি এর সঠিক বিচার চাই।
ওমর ফারুক সরকার (সুমি সরকার ফাতেমার ছেলে) বলেন, আমার বাসার চারিদিকে সিসিটিভি স্থাপন করা আছে, সেদিন যদি আমাদের সাথে তাদের কোনো প্রকার যায়-ঝামেলা হতো তাহলে সেখানে ফুটেজ থাকতো।
অভিযোগে তিনি বলছেন আমরা তার উপর আক্রমণ করছি সকাল ৯টার দিকে অথচ সিসিটিভিতে দেখা যাচ্ছে উনি সকাল ১০টা ৬ মিনিটেও সুস্থ স্বাভাবিক এবং এর ভিতর আমি কিংবা আমার মা বাসা থেকেও বের হয়নি।
এঘটনায় বৃহঃবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুজ্জামান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিনের ঘটনা মিথ্যা এবং ভানুয়াট বলে অকপটে শিকার করেন রোকসানা বেগম।

