ওমর ফারুক
আর. জে রবিউল ইসলাম ফরাজী প্রতিনিধি
তৈয়্যবুর রহমান দিনাজপুর থেকে ফিরে। ছোটবেলায় পড়েছি-ধান,নদী,খাল এই তিনে বরিশাল। আর এখন একটি বিশেষ দিক লক্ষ করছি তা হলো- শাসন,শোষণ আর ভাষণ। আমরা বেশ পাকা এই তিনটি বিষয়ে।
মজার ব্যাপার হলো- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক অ্যালিয়ট জাকারবার্গ। তার এই সোশ্যাল মিডিয়া চালু হওয়ার পর ব্যাস হয়ে গেল, খেলা চলছে দেদারছে, আমাদের আদেশ-উপদেশ আর নির্দেশ দেয়ার ওপর।
ভূরি ভূরি লেখক হয়েছে- পাঠক নেই। কথা আছে, কাজ নেই। তার পরও চুপ থাকা যাবে না ‘শো মাস্ট গো অন’। তাই আমি হাজির হয়েছি আধুনিক উন্নয়নের একজন জনবান্ধব নেতার সন্ধানে।
নেতা কি বা কেমন হওয়া উচিত! নেতার জন্ম হয় নেতৃত্বের মধ্য দিয়ে, আর নেতৃত্বের জন্ম হয় ঘটনার প্রেক্ষিতে। আর ঘটনার জন্ম হয় পরিবর্তনে। পরিবর্তন তা হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার জন্য। পরিবর্তন কি তা হলে সময়ের সঙ্গে আবির্ভাব হয়? নাকি চাহিদা তা নির্ধারণ করে?
পরিবর্তন হতে পারে অনেক প্রকার। আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয়, ঠিক তখন নেতৃত্বের আবির্ভাব থেকে নেতার হয় জন্ম। আমি মনে করি একজন ভালো নেতা হতে হলে প্রথমে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তার মধ্যে দায়িত্বশীলতা, দায়বদ্ধতা ও সততা থাকতে হবে।
তার প্রতিশ্রুতি, ইতিবাচক মনোভাব,অনুপ্রেরণা,সহানুভূতি ও সৃজনশীলতার গুণাগুণের সঙ্গে থাকতে হবে প্রতিনিধিত্ব এবং আস্থা। এসব গুণাবলি খুবই দরকার একজন ভালো নেতার জন্য। আজ এমন এক নেতার কথা তুলে ধরব, যারা নেতৃত্ব দিয়েছেন মানবজাতিকে বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আন্দোলিত করেছেন।
যেমন-পাঠক, আমি আজ ওপরের নেতাদের নয়, তুলে ধরব এক ভিন্নধর্মী এক নেতাকে। যে নেতা এমপি, হওয়ার পর থেকে মানবকল্যাণে এসেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। আমি এ যুগের তেমন একজন ভিন্নধর্মী নেতাকে তুলে ধরব, যার নাম শিবলী সাদিক।
তিনি অন্য কোন দেশের নেতা নন,তিনি আমাদের দিনাজপুর ৬ আসন, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার উন্নয়নের নেতা। কারণ এ নেতার উন্নয়নের ছোঁয়ায় ঘটেছে লক্ষ মানুষের জীবনযাত্রা।

