ওমর ফারুক
শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুর জেলায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরন করা হয়েছে। আজ (১০ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের উপস্থিতিতে টিসিবি পণ্য বিতরণ করা হয়।
এ কার্যক্রমে চন্দ্রকোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৩৭০জন উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যের টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
টিসিবির পণ্য পেয়ে মাসুদ রানা বলেন সল্প দামে এই সব নিত্যপণ্য পেয়ে আমরা খুবি সন্তুষ্ট হয়েছি আমাদের সামর্থ অনুযায়ী এগুলো খুব কম টাকায় পেয়েছি। সরকারের এইসব কার্যক্রম সারা বছর চালু থাকলে আমরা খুবি উপকৃত হবো।
চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান (গেন্দু) বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে এবং তিনি আরো বলেন গরিব ও মেহনতী মানুষ সহ অত্র ইউনিয়নের সকল জনসাধারণের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই।

