ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে মাধববী পৌরশহরের ক্যাপ্টেন রেস্টুরেন্ট এর হলরোমে রোটারি ক্লাব অব মাধবদীর ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচছার মাধ্যমে বরণ করেন, অতিথিদের পক্ষ হতে সাংগঠনিক ব্যাজ পরিয়ে বরণ করে নেন মাধবদী শাখার প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলকে এবং ক্রেস্ট প্রদান করেন তাদের।ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান এম পি এইচ এফ বি এমডি এর সাংগঠনিক কার্যক্রম বর্ণনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট আলহাজ্ব আ. মোমেন মোল্লা পি এইচ এফ, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম এম পি এইচ এফ বি এমডি, আই পি পি মোশাররফ হোসেন প্রধান মানিক পি এইচ এফ এমডি, পিপি মোঃ রফিকুল ইসলাম পি এইচ এফ, পিপি মোঃ মোতালিব হোসেন পি এইচ এ,মাধবদী শাখার ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মোল্লা, ভিপি হাফিজ প্রমূখ।অনুষ্ঠানে সাংগঠনিক আলোচনার সাথে সংগঠনের পরিধি বৃদ্ধি করত; গরীব-অসহায় ও গৃহহীনদের ঘর নির্মাণ, টিকা প্রদান, ক্যান্সারের ভ্যাক্সিন নিয়ে কাজসহ মানবিক কার্যক্রমে বিশেষ ভুমিকা রাখতে বিশেষ আলোচনা হয়।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন ক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আবুল হোসেন হানিফ এর।এরপর আপ্যায়নের অতিথিদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
রোটারি ক্লাব অব মাধবদীর ক্লাব এসেম্বলির অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধবদী শাখার সেক্রেটারি জেনারেল আর টি এন আব্দুল হামিদ পি এইচ এফ।

