ওমর ফারুক

 নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে সাতকানিয়ার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক কাউকে পাওয়া না গেলেও হোটেল তিনটির কোন লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

হোটেলগুলো হলো— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে 
হোটেল রেহাব আবাসিক, নিশাত আবাসিক হোটেল, হোটেল আল-ঈশান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস  জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জন-নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা পরিকল্পনা রোধে এবং বহিরাগত নাশকতাকারীর অবস্থান চিহ্নিত করকেত আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।