ওমর ফারুক
নিজেস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছ।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মৃধা ও সদস্য সচিব মোঃ মুকুল মোল্লা, আদর্শ যুব সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং যুব পুরুষ, যুব মহিলা সদস্য সহ নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ তাদের বক্তব্যে তরুণ সমাজের উন্নয়ন, ব্যাকারত্ব দূরীকরণ, তরুণদের কর্মমূখী করতে নানা ভুমিকা পালন, ক্ষুদ্র ঋণ প্রদান, তাদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ প্রদানসহ সরকারের নানামুখি কার্যক্রম নিয়ে আলোচনা করেন।


