ওমর ফারুক
মোঃ কামাল হোসেন, জীবন নগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর থানায় মামলার রুজুর ১২ ঘন্টার মধ্যে একটি ইজিবাইকসহ ইজিবাইকের ০৫টি ব্যাটারি ও ০১টি মোটর উদ্ধার।
চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন ছোটশলুয়ার হানিফ মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া(২৪) চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন, গত ০৮/১০/২০২৩ তারিখ বিকালে চুয়াডাঙ্গা পৌরসভাধীন শান্তিপাড়ার মোছাঃ ফরিদা খাতুনের বাড়ির সামনে তার ইজিবাইক রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে।
পরে এসে দেখে চোরেরা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। এসংক্রান্তে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নাম্বার-১১ধারা-৩৭৯ পেনাল কোডে রুজু হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমানের তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে একটি অফিসার ফোর্স মাগুরা সদর থানা এবং ঝিনাইদহ সদর থানা এলাকায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ০১টি ইজিবাইকসহ চোরাই সন্দিগ্ধ আরো ০১টি ইজিবাইকের মোটর ও ইজিবাইকের ০৫টি ব্যাটারি উদ্ধার করে। বর্ণিত ঘটনার সম্পৃক্ত মোট ৩ জন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃমোঃ সাগর শেখ(২৮), পিতা-মৃত বাবু শেখ, সাং-শান্তি পাড়া, থানা ও জেলা চুয়াডাঙ্গা, মোহাম্মদ জসিম উদ্দিন(৩২), পিতা-মৃত কুদ্দুস বিশ্বাস, সাং-ভাটপাড়া, থানা ও জেলা মাগুরা, মোঃ আশরাফুল ইসলাম(৪০), পিতা-মৃত আজিবর রহমান, সাং-পোড়াহাটি, থানা ও জেলা ঝিনাইদহ।
উদ্ধারকৃত সরঞ্জাম ০১টি ইজিবাইক, যার অনুমান মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা, ০৫টি ইজিবাইকের ব্যাটারি, যার অনুমান মূল্য ৩৫ হাজার টাকা,০১টি ইজিবাইকের মোটর অনুমান মূল্য ৮ হাজার টাকা।

