ওমর ফারুক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং তার নির্বাচনে হস্তক্ষেপ করবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন।

বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের উপর নির্ভরশীল। এবং ভারত বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি চায়। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নের ভবিষ্যৎ এবং নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, জনগণই এর সঠিক সিদ্ধান্ত নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন সাথে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মানের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।