ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি;

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ইউনিয়নের কৃতি সন্তান, বান্দরবানের হোটেল গ্র্যান্ড ভ্যালীর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও পরিছচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সমাজ সোবায় বিশেষ অবদান রাখায় বন্ধুত্ব ও মানবতার সংগঠন “৯০’র আলো’র (এসএসসি-৯০) পক্ষ থেকে সম্মাননা স্বারক দেওয়া হয়েছে।

এছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ৯০’র আলো পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় পদুয়া এন আই এগ্রো ফার্মে (মেম্বার পার্ক) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্বারক দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মোঃ আবদুর রউফ, মোহাম্মদ ইসমাইল, আরফাত রেজা সাব্বির চৌধুরী, সংগঠনের মডারেটর মোঃ সাইফুল্লাহ চৌধুরী, সৈয়দ ইমরাজ কায়সার, মোহাম্মদ ইসহাক, এ্যানি সালমা ও শিখা ভট্টাচার্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, সাতকানিয়ার কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী, সংবাদকর্মী কায়ছার হামিদ, মারুফ খাঁন ও মোঃ এরশাদ আলম।

এ সময় আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ৯০’র আলো সংগঠন ব্যাপক ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও যেন তাদের কর্মকান্ড চলমান থাকে এই প্রত্যাশা ও সাফল্য কামনা করছি। আমি সংগঠনের উত্তরাত্তোর সমৃদ্ধি ও পরিচালনা পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।