ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের সেরা শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করেছেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, লোহাগাড়া আইডিয়াল স্কুলের উপদেষ্টা ও আধুনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, সমাজ সেবক আমির হামজা, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ছাত্রনেতা ইমতিয়াজ উদ্দীন সাফিন।