ওমর ফারুক
ড. প্রিয়দর্শী মজুমদার (গাণিতিক ছন্দের কবি)
সুমিতা একদম রেডি (৯)
দরজা খুলে বেরোলেই লিফট (১২)
উপায়ন্তর কিছু নেই (৯)
আজকে ওর যে নাইট শিফট (১২)
সফটওয়্যারে চাকরি (৯)
বহু ঘাম-রক্ত ঝরিয়ে পাওয়া (১২)
মাইনেকড়িটা ভালোই (৯)
সমস্যাটা, রাত বিরেতে যাওয়া (১২)
বিয়ের প্রথম আবেশ (৯)
প্রণবেশের সাথে আনন্দ খোঁজা (১২)
হাওয়ায় মিলিয়ে গেল (৯)
কাঁধে চাপলো যবে ঋণের বোঝা (১২)
প্রণবেশের খুব লোভ (৯)
ছিল শুধু উপরে ওঠার চেষ্টা (১২)
সুমিতা মানা করেছিল (৯)
বুঝিয়ে হাল ছেড়েছিলো শেষটা (১২)
দিনের পর দিন ধরে (৯)
সমানেই বাড়ছিল ওর রোখ (১২)
লোন বাড়ছিল বহরে (৯)
একদিন হঠাৎ ম্যাসিভ স্ট্রোক (১২)
চলেই গেল প্রনবেশ (৯)
একদম একা করে সুমিতাকে (১২)
মাথায় ভাঙলো আকাশ (৯)
জীবনের কঠিন পথের বাঁকে (১২)
নরম মনের সুমিতা (৯)
দাঁত চেপে শক্ত করেছে চোয়াল (১২)
জীবন সংগ্রামে নেমেছে (৯)
একা ধরেছে সংসারের জোয়াল (১২)
ছোট্ট রিককে বড় করা (৯)
অসুস্থ বৃদ্ধা শাশুড়ি তার সাথে (১২)
অনেক ধৈর্য সুমিতার (৯)
সমস্ত ভার তুলে নিয়েছে হাতে (১২)
ওর অক্লান্ত পরিশ্রমে (৯)
আজকে অনেকটা লোনই শোধ (১২)
বাকিটাও হবে ঠিকই (৯)
জীবনে উঠবেই আবার রোদ (১২)
ভাবনা জালের ফাঁকেই (৯)
গ্রাউন্ড-এ নেমে এসেছে লিফট (১২)
অফিসের গাড়ি বাইরে (৯)
আজকে ওর যে নাইট শিফট (১২)
