ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

তজুমদ্দিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে
মােঃ আনোয়ারুল হক যোেগদান করেছেন।
মােঃ আনোয়ারুল হক সাবেক ওসি মােঃ মমাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে রবিবার বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি দুলার হাট থানায় কর্মরত ছিলেন।


নতুন ওসি তজুমদ্দিন উপজলার সকল প্রকার অপরাধমূলক
কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্লা পরিস্থিতি উন্নয়নের
লক্ষ্যে সকলের সহযােগিতা কামনা করেছেন।


নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন তজুমদ্দিন উপজলার ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য যে, ভোলা জেলার চারটি থানার অফিসার ইনচার্জ বদলি করা হয়েছে।

তারা হলেন ভোলা সদর মডেল থানার ওসি মোঃ শাহিন ফকিরকে বোরহানউদ্দিন থানায় বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায়। তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ কে দুলারহাট থানায়।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক কে তজুমদ্দিন থানায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।