ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি:-
মিঠামইনের ঘাগড়ায় শনিবার ১৩ই এপ্রিল দুপক্ষের সংঘর্ষের পর গুরুত্বর আহত মো:হেলিম(৫০) ঘটনার ২৪ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়াছে।নিহত হেলিম ঘাগড়া গ্রামের বাজার হাটীর আবদুল মালেকের পুত্র।
মিঠামইন থানার ওসি আহসান হাবীব হেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ শের জাহান গ্রুপের শার জাহান মোমেনীকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩ই এপ্রিল শনিবার দুপুরে খোকন মেম্বার (সাবেক) গ্রুপ ও শের জাহান মৌলানা গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ১ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় রুকন মিয়া,মুবিন মিয়া, ডালিম, হেলিম, ইমন, মামুন তাকরিম, কাউছর, সোহেল কে উপজেলা সদর হাসপাতাল ও কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

