সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ আগষ্ট দুপুর ২ টা ৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভা কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ফুল শিক্ষাবৃত্তি ও সর্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের শুভ সূচনা ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সৈয়দ ফিরোজ ইফতেখার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ জেলার ৯ টি উপজেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, জেলার সকল সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ আরো অনেক। প্রকল্পের আওতায় ৫ হাজার ৪ শত জন দরিদ্র শিক্ষার্থী বিভিন্ন সুবিধার আওতায় আসবে বলে জনান ফুল এর নির্বাহী পরিচালক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার কুড়িগ্রামের স্থানীয় সংগঠন ফুল এর বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম দেখে প্রশংসা করেন । তিনি আরো বলেন, ফুল শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি সাফল্য কামনা করেন।