সম্পাদক
মোঃ রায়হান জোমাদ্দার, বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটির আয়োজনে শিক্ষার্থীর নিয়ে বিভিন্ন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন তারুণ্যের নলছিটির কনভেনার খালেদ সাইফুল্লাহ, আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেলিন।

