ওমর ফারুক

বিজয় কর রতন, মিঠামইন(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো:হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে শুক্রবার বিকালে ঘাগড়া বাজার শেডে ঘাগড়া ইউনিয়ন বিএনপি  এক শোকসভার আয়োজন করেন।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাকরিম হোসেন, জিয়াউর রহমান, মাসুদ শিকদার, মোবারক হোসেন, খুরশিদ মিয়া, মো:বুলবুল শেখ,মো:ধন মিয়া,মোকারম হোসেন, মো:মহিউদ্দিন, মো:নাইম মিয়া, মো:এরশাদুল হক,মো:ডালিম মিয়া,মো:মাসুম মিয়া, মো:আইয়ুব মিয়া ( সাধারণ সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি)।

অনুষ্ঠান পরিচালনায় মো:স্বপন মিয়া (সাংগঠনিক সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি) আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।