
মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ লামা বাজারে আল ইমরান রেস্টুরেন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে,১০৪ পিস ইয়াবা সহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
জানা যায়, গতকাল মঙ্গলবার আনুমানিক ৬:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার ওসির নিদের্শনায় এস আই শুভ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ লামা বাজার আল – ইমরান রেস্টুরেন্টে থেকে আজমিরীগঞ্জ পৌর এলাকার জুম্মা হাটির মৃত আব্দুর রহমানের পুত্র আক্তার হোসেন (৪৫) এর কাছ থেকে ৫৪ পিচ ইয়াবা, ও শাল্লা উপজেলার ইয়ারাবাজ গ্রামের মৃত হুকুম আলীর পুত্র মোঃ হাফিজ উদ্দিনের কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ মোট ১০৪ পিচ ইয়াবা সহ আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈদূল হাছান বলেন, মাদকের উপর অভিযান চলমান থাকবে।

