মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ঘটিকায় মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সভাপতি হৃদয় এস এম শাহ্-আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফকির কায়সার আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সভাপতি মো: আক্তার হোসেন মনির,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: কবির,হাজ্বী আবুল বাশার,সৈয়দ মিয়া,আব্দুল মালেক,মহন মিয়া,শফিকুল আলম,হান্নান,আয়ুব আলী সহ প্রমুখ। ফকির কায়সার আহমেদ জানান যে,পার্টির চেয়ারম্যান এর হাত কে শক্তিমান করতে আমরা তূর্ণমূল থেকে কাজ করে যাবো নি:শ্বার্থ ভাবে। তিনি আরো জানান দুপুরে আনন্দ র্য্যালি শেষে কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সফল ভাবে পালিত হয় এবং দলীয় অঙ্গ সংগঠনের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।