
মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলেম ওলামা তাবলীগের সাথী ও তৌহিদী জনতার উদ্যোগে টঙ্গী ইজতেমার মাঠে বার বার হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধ করা এবং টঙ্গী হত্যাকান্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি বাদ আছর ফুলবাড়ী ওলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজনে ফুলবাড়ী কাঁচারী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আল হাদী দারুল কোরআন মাদ্রাসার পরিচালক জোবায়ের বিন জাহিদ। বক্তব্য শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

