বিশেষ প্রতিনিধি

ঢাকা জেলার সাভার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ব্যাংক কলোনিতে সরকারি নির্দেশনা অমান্য করে চলেছে স্কুলের কার্যক্রম। জানা যায় ,মাহে রমজান কে কেন্দ্র করে বাংলাদেশের সকল সরকারী বেসরকারী স্কুলে ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়।

কিন্তু সরকারী নির্দেশনা অমান্য করে সাভার পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ব্যাংক কলোনিতে গড়ে উঠা প্রাইভেট স্কুলগুলো চালিয়ে যাচ্ছে তাদের পাঠদান কার্যক্রম। জানা যায় ঐ এলাকার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসিড স্কুল, সাভার ল্যাবরেটরি স্কুল, জাবালে-নুর -আইডিয়েল মাদ্রাসা আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয়রা জানান, স্কুল গুলো সরকারের কোনো নিয়ম কানুন না মেনে, ইচ্ছা মতো পরিচালনা করছেন। তারা আরো জানান এইসব প্রতিষ্ঠানের পিছনে রয়েছে সাবেক ফ্যাসিবাদী সরকারের উপরের মহলের নেতাকর্মীরা।

এলাকার জনগণের দাবি এই সকল প্রাইভেট স্কুলগুলো যেন সরকারী নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় এবং শিক্ষার গুনগত মান বজায় রাখে। এই বিষয়ে অভিভাবক ও এলাকাবাসী কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।