নিউজ ডেস্ক
রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাস পুরোটাই ধরিত্রীর জন্য বয়ে আনে কল্যাণ। সিয়াম সাধনার এই মাসে মুসলিমরা বিশ্বাস করে ইফতার ও সাহরিতে রয়েছে সমূহ কল্যাণ।
তাই কল্যাণের এই মাসে ঘটা করে আদায় করা হয় ইফতার; আয়োজন করা হয় দোয়া মাহফিল। দিন শেষে সন্ধ্যায় অনেকেই একত্রিত হয়ে করে এই মহিমান্বিত আয়োজন।আল-ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলার আয়োজনে নরসিংদীর নজরপুরস্থ চেঙ্গাতলী বাজারে করা হয় বহু ফজিলতপূর্ণ ইফতার মাহফিল।

বটগাছের ছায়াঘেরা নিবিড় পরিবেশ খোলা প্রান্তরে পুরো ইউনিয়নের আলেম-ওলামা ও তোলাবাদের অরাজনৈতিক সামাজিক সংগঠন আল ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলার এই আয়োজনে এলাকার যুব-তরুণ, বর্ষীয়ান ও কচিকাঁচার আসরে পরিনত হয় এই ইফতার মাহফিল।

আল ইহসান ওলামা পরিষদ, নজরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মুফতি বায়জিদ মাহমুদ এর সঞ্চালনায় ও মো. আসলাম ফকীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলার সভাপতি মুফতি আবুল খায়ের ফকীর।অন্যান্যদের মাঝে আরে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাও. আব্দুল হাকিম, মাওলানা আবদুর রশিদ, মাওলানা, আবদুল ওয়াদুদ, হাফেজ ইয়াহইয়া আরো অনেকে।

